Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মা হারালেন ইউটিউবার নাদির

মায়ের দাফনের সময় ট্রাভেল ভ্লগার নাদির নিবরাস | ছবি: ফেসবুক

২০ মে রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মা’রা গেছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার নাদির নিবরাসের মা। নিজের অফিশিয়াল ফেসবুক ফ্যান গ্রুপ ‘টিম নাদির অন দ্য গো’তে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে মাকে দাফনের দুটি ছবি পোস্ট করে নাদির লেখেন, ‘আমার প্রাণপ্রিয় মামণি আর আমাদের মাঝে নেই। তাকে আপনারা মনে রাখবেন, প্রার্থনায় রাখবেন। মামণি গত সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন। আমরা ভেবেছিলাম, এটা কোনো মৌসুমি ফ্লু হবে। যেহেতু বাবাও অসুস্থ ছিলেন এবং গত সপ্তাহে সেরে উঠেছেন তিনি। দুই দিন আগেও মা মোটামুটি সুস্থ ছিলেন (সকালের নাশতা নিজে বানাতেন, ঘোরাফেরা করতে পারতেন)। হঠাৎ কাশির সাথে রক্ত পড়া শুরু হয়।’

মায়ের সাথে ইউটিউবার নাদির নিবরাস | ছবি: ফেসবুক

নাদির আরও উল্লেখ করেন, ‘আমি তখন ইন্দোনেশিয়ায় ছিলাম। সেখান থেকে গত শনিবার (১৮ মে) সন্ধ্যায় খবর পাই মা অনেক অসুস্থ। পরীক্ষায় নিউমোনিয়া ও শ্বেতরক্তকণিকার সংখ্যা কম ধরা পড়েছে। আইসিইউ-তে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি।’

সব শেষে নাদির ভক্তদের কাছে অনুরোধ করেন, ‘আমি এখন পরিবারের সাথে একা সময় কাটাতে চাই। এই কঠিন সময়ে কিছুটা গোপনীয়তা (প্রাইভেসি) পেলে খুশি হব। আমি এটা জেনে আনন্দিত যে বেঁচে থাকাকালে মামণি সুখী ও পরিপূর্ণ জীবন যাপন করেছেন। একই সাথে এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে, আমার প্রতি সবচেয়ে বেশি যত্নশীল মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে শেষবিদায়ও জানাতে পারলাম না।’

মায়ের সাথে ইউটিউবার নাদির নিবরাস | ছবি: ফেসবুক

উল্লেখ্য, ব্লগিংয়ে চমৎকার ভিডিওগ্রাফির সাথে দেশ-বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নাদির অন দ্য গো’ নামে পরিচিত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share