Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

প্রথাগতভাবে চিত্রনাট্য না লিখেও মনোনয়ন পাওয়া অপ্রত্যাশিত- আশফাক নিপুন

আশফাক নিপুন | ছবি: ফেসবুক

প্রকাশ করা হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এর মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। তৃতীয়বারের মত নিজের নাম মনোনয়নের তালিকায় দেখতে পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘মহানগর’ ওয়েব ধারাবাহিকের পরিচালক আশফাক নিপুন।

পরিচালক তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে ২১ মে একটি পোস্ট করে লেখেন, ‘প্রথাগতভাবে চিত্রনাট্য না লিখেও সেরা চিত্রনাট্যকারের মনোনয়ন কিছুটা তো অপ্রত্যাশিতই। তবে সেরা চিত্রনাট্যকার হিসেবে তৃতীয়বারের মত এবার সমালোচক পুরষ্কারের মনোনয়নপ্রাপ্তি অবশ্যই অনেক আনন্দের।’

আশফাক যোগ করেন, ‘যেকোন ওয়েবসিরিজের প্রাণ হল তার লেখনী। ‘মহানগর ২’-এর ব্যাপারে সেটা একটু কঠিনও ছিল কারণ প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। জুরিবোর্ডকে ধন্যবাদ আমাকে মনোনয়ন দেয়ার জন্য। মনোনীত বাকি প্রতিযোগীদের শুভেচ্ছা।’

আশফাক নিপুনের ফেসবুক থেকে পোস্টের স্ক্রিন শট সংগৃহীত

সবশেষে তিনি লেখেন, ‘এর আগে ‘মহানগর’ ওয়েব সিরিজের জন্য সেরা পরিচালকের সমালোচক পুরস্কার পেয়েছিলাম ২০২২ এ। ‘মহানগর’-এর ২য় সিজনের জন্য আবারো আমাকে সেরা পরিচালক বিভাগে মনোনীত করায় জুরিবোর্ডকে ধন্যবাদ। লোকপ্রিয় কোন কাজ যখন জুরিদেরও পছন্দের তালিকায় চলে আসে তখন পরিশ্রম সার্থক মনে হয়।’

মনোনয়নের তালিকায় থাকা বাকি দুই পরিচালককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশফাক তার পোস্ট শেষ করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share