Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

দেশে ফিরলেই ঐশ্বরিয়ার চিকিৎসা শুরু 

ঐশ্বরিয়া রাই বচ্চন । ছবি: টাইমস নাউ

ভাঙা হাতে প্লাস্টার করা অবস্থাতেই কান চলচ্চিত্র উৎসবে দ্যুতি ছড়িয়েছেন বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রিয় অভিনেত্রীর হাতে প্লাস্টার দেখে অন্তর্জালে তার ভক্ত ও অনুরাগীদের দেখা যায় চিন্তা প্রকাশ করতে। তবে এবার সেই চিন্তার অবসান ঘটাতেই জানা গেলো অভিনেত্রীর চিকিৎসা বিষয়ক তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, কান চলচ্চিত্র উৎসব শেষ হলেই ভারতে ফিরবেন ঐশ্বরিয়া। ১৪ মে শুরু হওয়া ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৫ মে। এরপর দেশে ফিরেই হাতের কবজির চিকিৎসার প্রস্তুতি নেবেন।

ঐশ্বরিয়ার একটি একটি ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কয়েকদিন আগে হাত ভাঙেন অভিনেত্রী। এমতাবস্থায় সম্পূর্ণ চিকিৎসা না করানোর সিদ্ধান্ত নেন তিনি। কেননা, নিজের পেশাদারিত্ব আর কান উৎসবে নিয়মিত অংশ নেয়ার ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলেন ‘দেবদাস’ খ্যাত এই নায়িকা। ফলে ফ্রান্সে উড়াল দেন তিনি। আর বরাবরের মত এসময় ঐশ্বরিয়ার সাথে ফ্রান্সে পাড়ি জমান তার একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনও।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া কান চলচ্চিত্র উৎসবে ডেব্যু করেছেন ২০০২ সালে। এরপর থেকে নিয়মিত তাকে দেখা যাচ্ছে উৎসবটির বিভিন্ন আসরে। ২০২৪ সালেও এর ব্যতিক্রম ঘটেনি। হাত ভেঙে যাওয়ার পরও পেশাদারিত্ব বজায় রেখেছেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share