Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আমি ট্রলকে কখনো পাত্তা দিতে চাই না- জেফার

জেফার রহমান । ছবি: ফেসবুক

জেফার এবার নতুন গানের কারণে পড়েছেন বিপাকে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে জেফারের নতুন ইংরেজি গান ‘স্পাইসি’। যেখানে নার্গিস আক্তারের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে’ গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে। এরপরই গানটি নিয়ে আলোচনার থেকে বেশি সমালোচিত হচ্ছেন গায়িকা।

সমালোচনার বিষয়ে কথা বলেছেন জেফার। এত মানুষের ট্রল ও সমালোচনার শিকার হয়ে গায়িকা কষ্ট পাচ্ছেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘একদমই না। ট্রলকে কখনো পাত্তা দিতেই চাই না। আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না।’

গায়িকা যোগ করেন, ‘আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই।’

সোশ্যাল মিডিয়ার ট্রল নিয়ে জেফার বলেন, ‘এখন ইন্টারনেটের যুগ, সবকিছুতেই মন্তব্য করা অনেক সহজ। তাই অনেক সময় না বুঝেই অনেকে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন, সেটুকু কিন্তু আমার লেখা, কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই। এটা অনেক আগের গান। নার্গিস নামের একজনের গাওয়া।’

গায়িকা আরও বলেন, ‘ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। ২০০৬ সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই ২০২৪ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। এছাড়া সেই সময়ে আমাদের দেশে ইন্টারনেট এত সহজলভ্য ছিল না বিধায় তখন এত কথা হয়নি। এখন মানুষের বলার সুযোগ বেড়েছে।’

প্রসঙ্গত, ‘স্পাইসি’ গানের দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। এদিকে ‘ঝুমকা’ থেকে শুরু করে একাধিক শ্রোতাপ্রিয় গান গেয়েছেন জেফার। গান গাওয়ার পাশাপাশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ দিয়ে অভিনয়ের জগতেও পা রেখেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share