Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

‘র‌্যাডিক্যালস’ নিয়ে কানে আদনান আল রাজীব

আদনান আল রাজীব | ছবি: ফেসবুক

একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন আদনান আল রাজীব। এরপর ফিকশন নিয়ে কাজ করেও দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছেন। বর্তমানে কোক স্টুডিও বাংলা সিজন থ্রি পরিচালনার দায়িত্বে থেকেও চর্চায় আছেন রাজীব। এর মাঝেই দেশের গন্ডি পেরিয়ে তিনি পৌঁছেছেন বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে।

ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসেছে কানের ৭৭তম আসর। আর সেখানেই জায়গা করে নিয়েছে রাজীব প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘র‌্যাডিক্যালস’।

রাজীব বর্তমানে অবস্থান করছেন ফ্রান্সেই। কান চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণ থেকে ফ্রেমবন্দী হওয়া রাজীবের কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। বিনোদন জগতের অনেক তারকারাই নির্মাতার ছবি নিজেদের হ্যান্ডেল থেকে পোস্ট করে অভিনন্দন জানাচ্ছেন নির্মাতাদের। তারকাদের এই তালিকায় আছেন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, পুলক অনিল প্রমুখ।

অভিনেত্রী মেহজাবীন তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘কানে আনুষ্ঠানিক নির্বাচন!! অভিনন্দন, আদনান আল রাজীব, কানে জায়গা করে নেওয়ার জন্য এবং প্রযোজক হিসেবে অফিশিয়াল শর্ট ফিল্ম হিসেবে ‘র‌্যাডিক্যালস’ নির্বাচিত হওয়ার জন্য!! এভাবেই আমাদের গর্বিত করতে থাকুন।’

মেহজাবীন চৌধুরীর পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

উল্লেখ্য যে, ‘র‌্যাডিক্যালস’ মূলত ফিলিপাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যা পরিচালনা করেছেন আরভিন বেলারমিনো। আর প্রযোজনা করেছেন ক্রিস্টিন ডে লিয়ন। আদনান আল রাজীব ও তানভীর হোসেনের সাথে ছবিটি সহ-প্রযোজনা করেছেন ডমিনিক ওয়েলিনস্কি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share