Tuesday, October 6, 2026

৯৪ বছরে থামল রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের কণ্ঠ

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

প্রয়াত হয়েছেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন।

ত্রিপুরার বাসিন্দা বিভা সেনগুপ্ত ১৯৫৯ সালে কলকাতায় আসেন। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেনের কাছে দীর্ঘদিন গান শেখেন তিনি। পরে মায়া সেনের মাধ্যমে কিংবদন্তি শিল্পী দেবব্রত বিশ্বাসের সান্নিধ্যে আসেন বিভা। তাঁর কাছ থেকেই রবীন্দ্র সঙ্গীতের চর্চা চালিয়ে যান তিনি।

দীর্ঘ সঙ্গীত জীবনে অনেকটা আড়ালেই ছিলেন বিভা সেনগুপ্ত। তবে জীবনের শেষ দশ-বারো বছরে তাঁর পরিচিতি বাড়ে। গান শেখানোর পাশাপাশি বহু শিক্ষার্থী তৈরি করেছেন তিনি। সাগর সেন প্রতিষ্ঠিত ‘রবিরশ্মি’র সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং সেখানে নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শেখাতেন।

সঙ্গীত শিল্পী অলক রায়চৌধুরী জানান, গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’র পক্ষ থেকে বিভা সেনগুপ্তকে তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেদিনও তাঁকে স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত দেখাচ্ছিল। গুরু দেবব্রত বিশ্বাসের প্রতিও তাঁর ছিল গভীর শ্রদ্ধা, নিয়মিত তাঁর জন্মদিন পালন করতেন।

বিভা সেন গুপ্তের প্রয়াণে শোক নেমে এসেছে কলকাতার সঙ্গীতমহলে। দীর্ঘদিনের সঙ্গীতচর্চা, শিক্ষাদান ও রবীন্দ্রসঙ্গীতের প্রতি তাঁর নিষ্ঠার জন্য স্মরণ করা হচ্ছে এই শিল্পীকে।

Share

Read more

Local News