Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশে আমেরিকান ‘ফ্যামিলি ফিউড’; উপস্থাপক তাহসান

তাহসান রহমান খান ও স্টিভ হার্ভি (বাম থেকে) । ছবি: ফেসবুক

গান গাওয়া ও অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার জন্যও বিশেষ খ্যাতি রয়েছে তাহসান রহমান খানের। এবার আরও একবার তাকে দেখা যাবে উপস্থাপনার মঞ্চে। দর্শকপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণের উপস্থাপনায় থাকবেন তিনি।

খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসতে চলেছে মার্কিন অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ! বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান এটি। যা প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশে।
মার্কিন প্রোগ্রামটির সঞ্চালনা দায়িত্বে থাকেন স্টিভ হার্ভি।

১১ মে দুপুরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির ঘোষণা দিয়েছে বঙ্গ। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বয়ং তাহসানও। তিনি জানান, ‘আমাদের বিনোদনটা এখন ব্যক্তিগত হয়ে গেছে। যে যার মতো দেখছি। আগের মতো পরিবারের সবাই মিলে টিভি দেখি না। এই শোয়ে বিনোদনটা ফিরবে পরিবারের মাঝে।’

উল্লেখ্য যে, ফ্যামিলি ফিউডের নিয়ম অনুযায়ী- অনুষ্ঠানটিতে অংশ নেয় দুটি পরিবারের সদস্যরা। এই সদস্যদের জন্য রাখা হয় কিছু প্রশ্ন। একশজনের উপর পরিচালিত জরিপে প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করা হয় আগেই। জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করতে হয় প্রতিযোগীদের। এর ভিত্তিতেই তাদের পয়েন্ট বণ্টন করা হয়। যে পরিবারটি প্রথম ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে পারে, সেই পরিবারের সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’-তে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।

আয়োজকরা আশা করছেন বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার এই দেশীয় ভার্সন স্টিভ হার্ভির ভার্সনের মতই দর্শকদের মনে ছাপ ফেলতে সক্ষম হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share