Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

হাসপাতালে ভিকি-অঙ্কিতা দম্পতি

হাসপাতালে স্বামী ভিকি জৈনের সাথে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে | ছবি: ইনস্টাগ্রাম

বিগ বস-১৭ প্রতিযোগী অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ভাঙ্গা হাত নিয়ে হাসপাতালে ভর্তি। তিনি একা নন পাশে আছেন স্বামী ভিকি জৈনও।

নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন অঙ্কিতা। সেখানে ভাঙা হাত নিয়ে ফোনে ব্যস্ত দেখা যায় অভিনেত্রীকে, পাশের বিছানায় ঘুমিয়ে আছেন ভিকি। ছবির ক্যাপশনে অঙ্কিতা লেখেন, ‘ভালো-মন্দে, সুস্থ থাকি কিংবা অসুস্থ- একসাথেই রয়েছিত।’

পাশাপাশি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন অঙ্কিতা। সেখানে দেখা যায়, হাতে ব্যান্ডেজ পরা অঙ্কিতার সেবা করছেন ভিকি। ভিডিওতে অঙ্কিতাকে খাবার খাইয়ে দিতেও দেখা যায় ভিকিকে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, কয়েক দিন আগেই পড়ে গিয়ে হাত ভেঙে যায় অঙ্কিতার। এরপর বাড়িতেই থাকলেও অবস্থা সুবিধার মনে না হওয়ায় পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

উল্লেখ্য, সম্প্রতি ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে যমুনাবাই চরিত্রে দেখা গেছে অঙ্কিতা লোখান্ডেকে। এবার ইতিহাসপ্রসিদ্ধ নগরনটী আম্রপালির জীবন অবলম্বনে একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রীর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share