Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

 স্ত্রীর হাতে চড় খেয়েছিলেন আমির!

প্রথম প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সাথে অভিনেতা আমির খান

প্রথম প্রাক্তন স্ত্রী রিনা দত্তের হাতে চড় খেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান! – সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের মঞ্চে এমন তথ্য ফাঁস করেন আমির নিজেই।

কথা প্রসঙ্গে আমির খান বলেন, ‘ঘটনাটি ঘটেছিল আমাদের বড় ছেলে জুনেইদের জন্মের সময়। রিনা যখন হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখন ভালো স্বামী হতে গিয়ে তাকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলাম আমি। রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করার বদলে পেয়েছিলাম থাপ্পড়! খুব রেগে গিয়ে আমার গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেছিল, ‘এই সব ঢং বন্ধ করো!’

অভিনেতা আরও যোগ করেন, ‘বাস্তব জীবনের এই ঘটনা থেকে অভিনেতা হিসেবে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলাম। যখন একজন মানুষ প্রচণ্ড কষ্ট পায়, যেমন সন্তান প্রসবের সময় নারীরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যান, আমি এটা পরিকল্পনাও করিনি। রিনার মুখের দিকে তাকালাম এবং যখন সে সেই ব্যথা অনুভব করছিল, সাধারণত আমরা মনে করি যেকোনো ব্যক্তির মুখ ব্যথায় বিকৃত হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যথা যখন অসহ্য হয়, তখন সেই অভিব্যক্তি বিস্ময়ের হয়। এটা অবিশ্বাস্য। পরে রিনা বাড়ি ফিরলে আমি তাকে এই কথা বলি, আর সে রেগে যায়!’

উলেখ্য, অভিনেতা আমির খানকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share