Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

শুটিং সেটে গুরুতর আহত কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক | ছবি: গুগল

কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ শীর্ষক নতুন সিনেমার শুটিং শুরু করেছেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার এই সিনেমার শুটিং করতে গিয়েই সেটে গুরুতর আহত হলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের তথ্যমতে, ৩১ মার্চ নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিনোমর শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কোয়েল। তিনি বড় ধরনের আঘাত পেয়েছেন হাতে। আঘাত পাওয়ার পর তাৎক্ষণিক তাকে পত্রপাঠ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা অভিনেত্রীর হাতে প্লাস্টার করে দেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘মিতিন মাসি’। এরপর ২০২৩ সালে সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। এবার সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে এ ছবির তৃতীয় পর্ব- ‘একটি খুনির সন্ধানে’।

উল্লেখ্য যে, সুচিত্রা ভট্টচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে সাজানো হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এতে মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। এই অভিনেত্রী ছাড়াও এতে আরও দেখা যাবে মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন অরিন্দম শীল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share