Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

মারা গেছেন অস্কারজয়ী অভিনেতা লুইস

অভিনেতা লুইস গোসেট জুনিয়র | ছবি: দ্য হলিউড রিপোর্টার

২৮ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্কার, গোল্ডেন গ্লোব ও এমি জয়ী অভিনেতা লুইস গোসেট জুনিয়র। ৩০ মার্চ প্রথম প্রহরে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার।

মৃ’ত্যুর কারণটি মার্কিন গণমাধ্যম নিশ্চিত না করলেও ২০১০ সালে অভিনেতা লুইস নিজে জানিয়েছিলেন, প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত তিনি। নিয়মিত নিচ্ছেন কেমো থেরাপি।

অভিনেতার পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের বাবা সকালে মারা গিয়েছেন। যারা আমাদের পাশে সমবেদনা জানাচ্ছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমরা কঠিন সময় পার করছি। এ সময়ে আমাদের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।‘

উল্লেখ্য, ১৯৬১ সালে ‘আ রেইজিন ইন দ্য সান’ দিয়ে বড় পর্দায় পদার্পণ করেন লুইস গোসেট জুনিয়র। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে দুই শতাধিকের বেশি সিনেমা ও সিরিজে কাজ করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের

বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন নিয়ে অনুভূতির কথা জানালেন

ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের বিগ স্ক্রিন…
বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন
0
Share