Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

গান চুরির অভিযোগে কবীর সুমনের জবাব

সংগীতশিল্পী কবীর সুমন | ছবি: ফেসবুক

পুরনো এক বিতর্ক আবার মাথা চড়া দিয়ে উঠেছে সংগীতশিল্পী কবীর সুমনের বিরুদ্ধে। তিনি নাকি বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গান চুরি করে বানিয়েছেন ‘তোমাকে চাই’। এতে বেশ কড়া জবাবও দিয়েছেন শিল্পী কবীর সুমন!

চলমান বিতর্কের ইতি টানতে বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গানটি লিরিক্সসহ সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন এই সংগীতশিল্পী। পাশাপাশি লেখেন, ‘যে বঙ্গভাষী বঙ্গজরা আগেও বলেছেন, এখন আবার বলতে শুরু করেছেন যে তোমাকে চাই গানটি আমি নাকি বব ডিলানের আই ওয়ান্ট ইউ গানটি থেকে চুরি করেছি, তাদের ও তাদের অনুগামীদের অবগতির জন্য লিরিক্স সমেত গানটি শেয়ার করলাম। কথা, সুর, তাল, ছন্দ গায়কি কোন দিক দিয়ে ডিলান সাহেবের আই ওয়ান্ট ইউ আর আমার তোমাকে চাই এর মধ্যে, কে কে কোথায় কোথায় এমন মিল পাচ্ছেন যে চুরি বলা যায়? পড়াশোনার বদঅভ্যাস থাকলে বরং কবি অরুণকুমার সরকারের লেখা তোমাকে চাই আমি তোমাকে চাই (বৈশাখি) কবিতাটির কথা বলতে পারতেন- তোমাকে চাই কথাটির জন্য। ৭৫ হয়ে গেল। এখনও দেখে, শুনে, পড়ে যাচ্ছি।’

সংগীতশিল্পী কবীর সুমনের পোস্টের স্ক্রিনসর্ট | ছবি: ফেসবুক

কিছুটা বিরক্তি নিয়েই কবীর সুমন লেখেন, ‘একদিন দল বেঁধে আসুন না আমাদের বাসায়। জানিয়ে আসবেন। গান বাজনা কবিতা লিরিক সুর তাল ছন্দ নিয়ে কথা বলা যাবে। আর ব্যক্তিগত জীবনে আমি কেমন, কতটা খারাপ তাও বুঝে নিতে পারবেন আমার সাথে দিন দুই কাটিয়ে। মনে ভয় থাকলে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, মেজো মেসো, শিবুদাদা যে কাউকে সাথে আনতে পারেন। ভিডিও অডিও সব কর‍তে পারবেন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share