Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

১৭ বছর পর পর্দায় আমির-দার্শিল

আমির খান ও দার্শিল সাফারি । ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘ ১৭ বছর পর একসাথে পর্দায় এসেছেন ‘তারে জমিন পর’ খ্যাত শিক্ষক-ছাত্র জুটি, আমির খান ও দার্শিল সাফারি। ৬ মার্চ একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে দেখা মিলেছে এই জুটির।

সোশ্যাল হ্যান্ডেলে বিজ্ঞাপনটি শেয়ার করে দার্শিল লিখেছেন, ‘আমির খানের সাথে যোগ দিন যখন তিনি থাম্পস আপ-এর মাধ্যমে একটি অ্যাডভেঞ্চারে যাচ্ছেন।’

এবার দাদু-নাতি হিসেবে দেখা গেছে তাদের। এই বিজ্ঞাপন সম্প্রতি আমির খানের ভয়ংকর লুকটির রহস্যের সমাধানও করেছে। এই বিজ্ঞাপনে বেশ কিছু ভিন্ন ভিন্ন রূপে সামনে এসেছেন আমির খান। তার একটি ছিল আদিম যুগের বন মানুষের বেশ!

উল্লেখ্য, আমির ও দার্শিলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পর’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share