Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

এবার বিয়ে করলেন অনুপমও

অনুপম রায় ও প্রস্মিতা পাল । ছবি: ইনস্টাগ্রাম

বিয়ে করেছেন ওপার বাংলার সংগীত শিল্পী অনুপম রায়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গায়ক তার নববধূ প্রস্মিতা পালের সাথে বিয়ের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্চ অনুপম তার স্ত্রী প্রস্মিতার সাথে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন করে’।

অনুপম- প্রস্মিতার বিয়ে নিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। ২ মার্চ বিয়ে করার কথা থাকলেও তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ১ মার্চ। তবে পূর্বনির্ধারিত আয়োজনের অংশ হিসেবে ২ মার্চ সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেই আয়োজন থেকেই নবদম্পতির হাস্যোজ্জ্বল অবস্থায় ফ্রেমবন্দি হওয়া একটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্খীদের সাথে শেয়ার করেছেন অনুপম।

ছবিটিতে প্রস্মিতাকে দেখা গেছে গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে হালকা মেকআপ ও গয়না পরা অবস্থায়। এদিকে অনুপমের পরনে ছিল পাঞ্জাবি। একদম সাদামাটা ভাবেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা।

প্রসঙ্গত, অনুপম- প্রস্মিতার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, জয় সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা সহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগ কাশ্যপের নাম

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ পৃথিবীজুড়ে চলছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে আলোচনা।…
এপস্টেইন ফাইলে আসলো বলিউড তারকা

পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ।…
পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন

এপস্টিন ফাইলের লাখ লাখ নথি নিয়ে আলোচনা অভিনেত্রী জয়া আহসান সব সময়ই ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়ে নিজেকে…
‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন

মাইকেল জ্যাকসনের বায়োপিক – ট্রেলারেই ঝড়

শূন্য থেকে সংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই…
মাইকেল জ্যাকসনের বায়োপিক - ট্রেলারেই ঝড়
0
Share