Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

কাকে বিয়ে করলেন অভিনেতা তামিম মৃধা?

তামিম মৃধা ও তার স্ত্রী রাইসা ইসলাম । ছবি: ফেসবুক

২৩ ফেব্রুয়ারি মিরপুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘লাইফে নতুন অধ্যায় ❤ সাথে আমার সহধর্মিণী রাইসা ইসলাম। সবার কাছে দোয়া চাই।’

অভিনেতার বিয়ের খবরে অবাক হয়েছেন অনেকেই। কারণ আট বছর প্রেমের পর ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারের বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন তামিম।

এবিষয়ে কিছু স্পষ্ট না করে অভিনেতা জানান, ‘আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।’

উল্লেখ্য, তামিমের ক্যারিয়ার শুরু এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতা থেকে। কিছুটা মজার ছলেই অভিনয় করা। পরে সেই ভিডিও গুলো ইউটিউবে দিলে নজর কাড়েন সকলেরই। দেশের ছোট পর্দার প্রিয় মুখ তামিম মৃধা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রকস্টার ইস্যু: ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার ইস্যু…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share