Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

প্রথমবার ঢাকার বাইরে, জয় বাংলা কনসার্ট

জয় বাংলা কনসার্টের পোস্টার । ছবি: ফেসবুক

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ২০১৫ সাল থেকে প্রতি বছর ঢাকার আর্মি স্টেডিয়ামে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’র আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জয় বাংলা কনসার্ট’। তবে ২০২৪-য়ে প্রথমবার ঢাকা নয়, বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্টটি।

এম এ আজিজ স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবার কথা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শুরু থেকেই জয় বাংলা কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছিল। ঢাকার বাইরে প্রথমবারের মত এবার আয়োজনটি চট্টগ্রামে করা হচ্ছে। তাই হিসাব করে আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারবো।’

ইয়াং বাংলা আয়োজিত এ কনসার্টের তত্ত্বাবধানে থাকবে চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসা এই কনসার্ট, মহামারীর কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share