Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘মোনাঃ জ্বীন-২’ পেলো আনকাট সেন্সর; ভিএফএক্স নিয়ে কৈফিয়ত জাজ মাল্টিমিডিয়ার

‘মোনাঃ জ্বীন-২’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

আনকাট সেন্সর পেয়েছে ‘মোনাঃ জ্বীন-২’ সিনেমা। খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। তবে এই খবর নিশ্চিত করার পাশাপাশি সংস্থাটি কৈফিয়ত দিয়েছে তাদের ভিএফএক্স নিয়ে।

২০ ফেব্রুয়ারি জাজ মাল্টিমিডিয়া তাদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দীর্ঘ ক্যাপশনের সাথে ‘মোনাঃ জ্বীন-২’ সিনেমার আনকাট সেন্সর পাওয়ার খবর জানিয়েছে। সেই পোস্টেই তারা জানিয়েছেন ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জাজের ‘জ্বীন’ সিনেমার ভিএফএক্স বিষয়ক পার্থক্য নিয়ে। স্ট্যাটাসে লেখা, ‘ ‘জ্বীন’ সিনেমার গল্প মেকিং সবার ভালো লেগেছিল, কিন্তু ভিএফএক্স-এর কাজ দুর্বল ছিল। সেই ভিএফএক্স হয়েছিল বাংলাদেশে, আর বাংলাদেশে এর চেয়ে ভালো ভিএফএক্স করা সম্ভব নয়। আর আমাদের ভিএফএক্স-এর পিছনে কোটি টাকার বাজেট দেয়া সম্ভব নয় যে আমরা হলিউড থেকে ভিএফএক্স করিয়ে আনবো।’

স্ট্যাটাসটিতে আরও লেখা, আগের সিনেমার আলোকে এবারের সিনেমা নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ গল্পের উপর নির্ভর করে।

উল্লেখ্য, নতুন সিনেমা ‘মোনাঃ জ্বীন-২’-তে ‘মোনা’ চরিত্রে অভিনয় করছে একটি ১২ বছরের মেয়ে। এটি মুক্তি পাবে ২০২৪ সালের ঈদুল ফিতরে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share