Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

পরীমণির আমন্ত্রণ

পরীমণি | ছবি: ফেসবুক

ভালোবাসা দিবসে ভালোবাসার একটি গল্প নিয়ে ওটিটির পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। ওয়েব সিনেমা ‘বুকিং’ দেখতেই আবারও আমন্ত্রণ জানালেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। এবার তার আমন্ত্রণ সরাসরি গ্রহণ করলেন মানিকগঞ্জবাসী।

পেছনে হাজারো ভক্ত, সামনে হাস্যোজ্জ্বল পরী। ১২ ফেব্রুয়ারি অভিনেত্রী এমনই একটি সেলফি পোস্ট করেছেন তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা মানিকগঞ্জ’। সাথে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোটিকন।

জানা গেছে, ১২ ফেব্রুয়ারি বিকেলে মানিকগঞ্জ শহরে একটি প্রসাধনী সামগ্রীর শোরুম উদ্বোধন করেন পরী। সেখানেই ভক্তদের কাছে ‘বুকিং’ দেখার আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি পরী তার ভক্তদের কাছে নিজের ও ছেলে পুন্য’র জন্য দোয়াও চেয়েছেন।

মানিকগঞ্জের খোন্দকার দেলোয়ার হোসেন কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পরীমণি যখন ওঠেন, সামনে ভিড় জমে শত শত ভক্তদের। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন, কেউ কেউ অটোগ্রাফও নেন। পরী নিজেও একাধিক সেলফি তোলেন তার ভক্তদের সাথে। মঞ্চে অভিনেত্রীর সাথেই উপস্থিত ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী।

পরী তার সাথে নিয়ে গিয়েছিলেন তার ছেলে পুন্যকেও। যদিও মঞ্চে নিয়ে যাননি ছোট্ট ছেলেকে। পরী জানান, বাবুকে নিয়ে আসা হলেও এতো মানুষ দেখে সে ভয় পাবে বলে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতেই বসে ছিল পুন্য।

এছাড়াও পরী মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আই লাভ ইউ মানিকগঞ্জ। আপনারা এতো ভালো। আমি আবারও আসবো মানিকগঞ্জে।’

উল্লেখ্য যে, পরীমণি অভিনীত ‘বুকিং’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এখানে পরীর সাথে জুটি বেঁধেছেন অভিনেতা এ বি এম সুমন। একটি ‘ফিল গুড’ প্রেমের গল্প নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। ‘বুকিং’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক

আগুন জ্বলে, সময় থামে: শাকিব খান শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
শাকিবের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক
0
Share