Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘তুফান’-এর ‘খলনায়ক’ আফরান নিশো? 

বামে নকল ছবি, ডানে আসল ছবি । ছবি: সংগৃহীত

প্রথম সিনেমায় বাজিমাৎ করে কি আবার রায়হান রাফির হাত ধরে পর্দায় আসছেন আফরান নিশো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটি ছবি। যেখানে একটি সংবাদমাধ্যমের সম্পাদকের হাতে তুফান ছবির পোস্টার তুলে দিচ্ছেন আফরান নিশো, রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল। আর সেখান থেকেই গুঞ্জনের শুরু। ‘তুফান’ সিনেমায় খলনায়ক হিসেবে শাকিবের বিপরীতে নাকি দেখা যাবে আফরান নিশোকে।

এই প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি জানান, “বিষয়টি একদম ভুয়া! এমনকি ছবিটিও আসলে এডিট করা। এটি মূলত ২০২৩ সালের রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টারের ছবি। সেই ছবিতেই তুফানের পোস্টার বসিয়ে প্রচার করা হচ্ছে, শাকিবের সিনেমায় ভিলেন হচ্ছেন আফরান নিশো।”

উল্লেখ্য, চরকি, আলফা আই ও কলকাতার স্বনামধন্য এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘তুফান’। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share