Home টালিউড পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭
দেব-শুভশ্রীর নতুন ফটোশ্যুট

দেব-শুভশ্রী একসময় পর্দার জনপ্রিয় জুটি, আবারও তাঁদের রসায়নে মুগ্ধ দর্শক। দীর্ঘ ১২ বছর বিরতির পর নতুন সিনেমায় একসঙ্গে ফিরেছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  এরই মধ্যে দেবের সঙ্গে একগুচ্ছ ছবি ফেসবুকে প্রকাশ করেছেন শুভশ্রী। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। তাঁদের ঘনিষ্ঠ সেই মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই পুরোনো রসায়ন নিয়ে আবারও সরব হয়েছেন ভক্তরা।

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭
দেব-শুভশ্রী, ছবি: সংগৃহীত

মাত্র ৪৫ মিনিটে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া

শুভশ্রী ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তাঁর এই পোস্টে অল্প সময়ের মধ্যেই হাজারো প্রতিক্রিয়া জমে যায়। মাত্র ৪৫ মিনিটে ছবিগুলোতে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা যায়।

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭
দেব-শুভশ্রী, ছবি: সংগৃহীত

দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন অবশ্য শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতেই সীমাবদ্ধ নয়। দীর্ঘ ১২ বছর পর নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ‘দেশু ৭’–এর টিজার প্রকাশের পরও দুই তারকাকে ঘিরে দর্শকদের আগ্রহ দেখা গেছে।

একসময় ব্যক্তিগত জীবনেও সম্পর্কে ছিলেন দেব ও শুভশ্রী। পর্দায় তাঁদের রসায়নও পেয়েছিল আলাদা জনপ্রিয়তা। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে এই জুটির পথচলা শুরু। এরপর একাধিক সফল সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাঁদের।

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭
দেব-শুভশ্রী, ছবি: সংগৃহীত

২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পর এই জুটির সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এরপর দীর্ঘ সময় আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। সেই বিরতির পর নতুন সিনেমায় তাঁদের প্রত্যাবর্তনেই পুরোনো স্মৃতি ফিরে এসেছে ভক্তদের মধ্যে।

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭
দেব-শুভশ্রী, ছবি: সংগৃহীত

নতুন ছবি দেব-শুভশ্রী রসায়নে মুগ্ধ ভক্তরা

এবার সিনেমার প্রচারের পাশাপাশি নতুন ফটোশ্যুটেও নজর কেড়েছেন দেব ও শুভশ্রী। রবিবার প্রকাশিত ছবিগুলোতে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থানে দেখা গেছে। দেবের পরনে হালকা ধূসর ট্রাউজার ও সাদা স্লিভলেস টি-শার্ট। শুভশ্রীকে দেখা গেছে আকর্ষণীয় একটি বিচ ড্রেসে।

ছবির একটি মুহূর্তে দেবের কোলে ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা গেছে শুভশ্রীকে। তাঁদের এই নতুন ফটোশ্যুট প্রকাশের পর ভক্তদের মন্তব্য আর প্রতিক্রিয়ায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম।

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭
দেব-শুভশ্রী, ছবি: সংগৃহীত

শুভশ্রীর পোশাকটিও নজর এড়ায়নি ফ্যাশনপ্রেমীদের। জানা গেছে, আন্তর্জাতিক ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের ‘রিব-নিট বিচ ড্রেস’ এটি। পোশাকটির মূল দাম ২ হাজার ৭৯৯ টাকা।

পূজায় আসছে দেব-শুভশ্রী’র নতুন ছবি দেশু ৭
দেব-শুভশ্রী, ছবি: সংগৃহীত

দেব-শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’ দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

একসময়কার জনপ্রিয় জুটিকে বড় পর্দায় একসঙ্গে দেখতে এখন অপেক্ষায় তাঁদের ভক্তরা। তার আগে নতুন ফটোশ্যুটে দেব-শুভশ্রীর রসায়ন যে দর্শকদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াতেই তার ইঙ্গিত মিলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here