Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

অস্কারে মনোয়ন পেলেন বাংলাদেশী নাজরিন চৌধুরী

নাজরিন চৌধুরী | ছবি: সংগৃহীত

৯৬তম অস্কারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। সেরা স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ সিনেমাটি।

নাজরিন একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। জনপ্রিয় ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন তিনি। এবার স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে জায়গা করে নিলেন চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৬তম অস্কারের চূড়ান্ত মনোনয়নে।

সারা ম্যাকফারলেনের সহ-প্রযোজনায় ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’ সিনেমায় অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। র‌্যাচেল নামের একজন সিঙ্গেল মাদারকে কেন্দ্র করে এগিয়ে ছবির গল্পে।

উল্লেখ্য, ৯৬তম অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র পাশাপাশি মনোনীত হয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share