Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

আইসিইউতে ফারুকী, দোয়া চাইলেন তিশা

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা । ছবি: সংগৃহীত

ব্রেন স্ট্রোক করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

২২ জানুয়ারি নিজের ফেসবুকে পোস্ট করে সেদিন সন্ধ্যা থেকে নির্মাতা ফারুকীর অসুস্থতার কথা জানান অভিনেত্রী। ডাক্তারের পরামর্শে অ্যানজিওগ্রাম করে নির্মাতার ব্রেন স্ট্রোক ধরা পড়ার কথাও উল্লেখ করেন তিশা।

ভক্তদের আশ্বাস দিয়ে নিজের পোস্টে তিশা আরও উল্লেখ করেন, ব্রেন স্ট্রোকটি ছোট ছিল এবং আপাতত ফারুকী নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে। পাশাপাশি সেই পোস্টে স্বামীর সুস্থতার জন্য দোয়াও চান অভিনেত্রী।

উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয় করেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-‘পার্সন অব ইন্টারেস্ট’ অভিনেতা জন নোলান

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা
0
Share