Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘হুব্বা’ হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা!: ভাবনা

মোশাররফ করিম ও আশনা হাবিব ভাবনা । ছবি: সংগৃহীত

মোশাররফ করিম অভিনীত টলিউডের সিনেমা ‘হুব্বা’ মুক্তি পেয়েছে ১৯ জানুয়ারি। গ্যাংস্টার হয়ে পর্দায় ধরা দিয়ে আবারও ভক্ত ও অনুরাগীদের মন জয় করছেন মোশাররফ। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সবাই। তাকে প্রশংসা করার তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

‘হুব্বা’ দেখে ভাবনা নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে অনুভূতি প্রকাশ করে খোলা চিঠি লিখেছেন ‘প্রিয় মোশাররফ করিম’-এর উদ্দেশ্যে। অভিনেত্রী তার ফেসবুক পোস্টে লিখেন, “গতকাল ‘হুব্বা’ দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশারফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা। আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতন। আমি সবসময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই। গতকাল হলে গিয়েও বার বার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদের ও হয়ত তাই হয়েছিল। তাও অন্য লোকের কারনে। ছোট ছিলাম, আবেগ ছিল, তাই রাগও করেছিলাম অনেক। সে ও বাবার মত করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়।”

এরপরই অভিনেত্রী লিখেন, “শোনো তোমাকে বলছি- হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা। একের পর এক সিনেমা করো। কারণ, তুমি ১০০ তে ২০০।”

ভাবনা তার পোস্টে আরও যোগ করেন, “আর আমি আবার জিতে গেলাম। আমার কোনো সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোনও করোনি, যদিও রিলিজই হয়েছে মোটে দুইটা। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি, তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেকদিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা।”

অর্থাৎ, মোশাররফের উদ্দেশ্যে বাবা-মেয়ের সম্পর্কের মত আবদার ও ইমোশনে ভরপুর একটি খোলা চিঠি পোস্ট করেছেন ভাবনা। তার পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share