Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ছেলের চিকিৎসার জন্য কলকাতায় পরী

পরীমণি ও তার ছেলে । ছবি: সংগৃহীত

১১ জানুয়ারি থেকে টানা অসুস্থ ছোট পদ্মকে নিয়ে চিকিৎসার জন্য এবার কলকাতা যাচ্ছেন পরীমণি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

১৭ জানুয়ারি ফেসবুক পোস্টে নির্মাতা লেখেন, “হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্য পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়।”

পরীকে উল্লেখ করে চয়নিকা চৌধুরী আরও বলেন, “পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর গর্ব অনুভব করবে।”

১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘কাগজের বউ’। নিজের একমাত্র সন্তানের অসুস্থতায় নতুন ছবি মুক্তি বা প্রচারণা নিয়ে কোন উল্লাস নেই পরীর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ

কেটি পেরি ও রুবি রোজ মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রায়…
কেটি পেরির বিরুদ্ধে

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের
0
Share