Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

‘অন্তর্জাল’ সিনেমার প্রিমিয়ার অন্তর্জালে

‘অন্তর্জাল’ সিনেমার তারকারা । ছবি: সংগৃহীত

২১ ডিসেম্বর থেকে টফিতে আসছে বাংলাদেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এর মাধ্যমে সিনেমাটির ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্মে প্রিমিয়ার হতে যাচ্ছে। ফলে বিনা খরচেই দর্শকরা অন্তর্জালে দেখতে পারবেন ‘অন্তর্জাল’।

বিষয়টি নিশ্চিত করেছেন টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী। তিনি বলেন, “টফিতে আমরা দর্শকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশের অন্যতম অনলাইন বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে বিজয় দিবসের ঠিক পরেই টফিতে দেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।” তিনি আরও যোগ করেন, “আমি আশাবাদী, সব বয়সের দর্শক ‘অন্তর্জাল’ সিনেমাটি পছন্দ করবেন। আধুনিক প্রযুক্তিগত থিম ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের রূপকল্পের সঙ্গেও এই সিনেমার গল্পটি প্রাসঙ্গিক।”

জানা গেছে, বাংলাদেশের দর্শকরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে ফ্রিতে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন।

সাইবার হামলা মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’। যেখানে তরুণরা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে।

‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবি এম সুমন প্রমুখ। চলতি বছরের ২২ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা
0
Share