Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

দেশে এসে শাবনূরের জন্মদিন উদযাপন

শাবনূরের জন্মদিন উদযাপনের মুহূর্ত । ছবি: সংগৃহীত

এক দশক ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করার পর কয়েকদিন আগে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। দেশে আসার পর ১৭ ডিসেম্বর ছিল তার জন্মদিন। সবার প্রিয় এই নায়িকার স্পেশাল দিনটি আরও স্পেশাল করে তুলতে একত্রিত হয়েছিলেন শোবিজের তারকারা।

জন্মদিন পালনের আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও শাবনূর পোস্ট করেছেন তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে। ক্যাপশনে তিনি লিখেছেন, “দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুব আনন্দিত, সিক্ত ও অভিভূত হয়েছি।”

অভিনেত্রী আরও যোগ করেন, “বিশেষ এই দিনে আমার পাশে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।”

এদিকে শাবনূর তার জন্মদিনে উপহার দিয়েছেন তার ভক্তদেরও। কারণ চয়নিকা চৌধুরীর পরিচালনায় ঢাকাই সিনেমায় কামব্যাক করতে যাচ্ছেন তিনি। ‘মাতাল হাওয়া’ শীর্ষক নতুন এই সিনেমায় শাবনূরের সাথে জুটিবদ্ধ হতে যাচ্ছেন মাহফুজ আহমেদ। জানা গেছে, সিনেমাটির গল্পও লিখেছেন মাহফুজ। আর সংলাপ ও চিত্রনাট্য করেছেন রায়হান খান।

মাহফুজও দীর্ঘ আট বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরেছিলেন চয়নিকার পরিচালনায়ই। কামব্যাক করে ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের মাধ্যমে সবার মন জয় করেছিলেন এই নায়ক। শাবনূরের কামব্যাকও হতে যাচ্ছে চয়নিকার সাথেই। ফলে ভক্তদের মাঝে ইতিমধ্যেই বিরাজ করছে টান টান উত্তেজনা।

প্রসঙ্গত, ‘মাতাল হাওয়া’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়া থেকে শুরু করে এত বছর পর প্রিয় সহকর্মীদের সাথে সাক্ষাৎ, সব মিলিয়ে দেশে বেশ ব্যস্ত সময় পার করছেন শাবনূর। এর মাঝে এবারের জন্মদিনটি তার জন্য দ্বিগুণ আনন্দের খোরাক জোগালো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share