Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

শাকিবের ‘প্রিয়তমা’ এবার রাজের নায়িকা

শরিফুল রাজ ও ইধিকা পাল । ছবি: সংগৃহীত

চলতি বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর অভিনেত্রী ইধিকা পালকে আরও একবার দেখা যাবে ঢাকাই সিনেমায়। শাকিব খানের পর এবার তিনি নায়িকা হতে যাচ্ছেন অভিনেতা শরিফুল রাজের।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন ইধিকা নিজেই। অভিনেত্রীর নতুন সিনেমার নাম- ‘কবি’। ‘সত্তা’ খ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় রাজ-ইধিকার সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে খুব শীঘ্রই। কলকাতার একটি স্টুডিও থেকে দৃশ্যধারণ শুরু করার কথা রয়েছে।

‘কবি’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে ইধিকা জানান, “কাজটা নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে করছি। এটি হবে নতুন অভিজ্ঞতা, আর কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি। এটি মন দিয়ে করার চেষ্টা করব। আমাকে মানুষ আগে যেভাবে ভালোবাসা দিয়েছে, আগামীতেও সেভাবে ভালোবাসা দেবে বলে আশা আমার।”

জানা গেছে, ‘কবি’ নির্মাণ করা হবে প্রেমের কাহিনী নিয়ে। যেখানে থাকবে অ্যাকশনও। সিনেমার কাহিনী আবর্তিত হবে কলকাতা শহরকে কেন্দ্র করে। কলকাতার নারায়ণ স্টুডিও সহ আরও বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে সিনেমাটির।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর রাতারাতি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন ইধিকা। ভক্ত ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। পাশাপাশি শাকিবের সাথে তার জুটি ব্যাপক প্রশংসা কুড়ায় ভক্ত মহলে। শাকিবের পর এবার রাজের সাথে কেমন কেমিস্ট্রি হবে ইধিকার? তা জানতে তাই মুখিয়ে আছে দর্শকরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share