Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

কেন অসহায় মিশা সওদাগর?

মিশা সওদাগর | ছবি: সংগৃহীত

শিকলবন্দী এক অসহায় ব্যক্তির ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে। ছবিতে উসকো-খুসকো চুলের ব্যক্তিকে প্রথম ঝলকে দেখে বোঝা মুশকিল তিনি যে আসলে অভিনেতা মিশা সওদাগর। কিন্তু কেন এমন অসহায় লুকে দেখা দিলেন মিশা?

ধারণা করা হচ্ছে, নতুন কোন প্রজেক্টের জন্যই এমন লুকে হাজির হয়েছেন তিনি। যদিও প্রজেক্টটি কি কোনো সিনেমা নাকি কোনো ওয়েব সিরিজ এই বিষয়ে এখনো জানা যায়নি।

মূলত শিকলবন্দী অসহায় লুকের ছবিটি মিশা নিজেই শেয়ার করেছিলেন তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে। পোস্টের ক্যাপশনে তিনি শুধু লিখেন একটি শব্দ- “অসহায়”। মিশার পোস্ট থেকেই ভাইরাল হয় ছবিটি।

অভিনেতা তার নতুন লুক প্রসঙ্গে জানান, “লুকটি কিসের সেটি এখনই বলতে চাচ্ছি না আমি। তবে এতটুকু বলছি, দারুণ একটি চমক নিয়ে আসছি। দর্শকের কাছে ভালো লাগবে।” মিশা আরও জোগ করেন, “একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে এভাবেই ভাঙতে-গড়তে চাই আমি।”

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে মিশার এক ডজনেরও বেশি চলচ্চিত্র। ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে তার সিনেমা ‘আগুন’ ও ‘কুস্তিগির’। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘এশা মার্ডার’ শীর্ষক আরও একটি সিনেমায়, যা পরিচালনা করবেন নির্মাতা সানী সানোয়ার। মিশা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয়ে আছেন আজমেরী হক বাঁধন, শহিদুজ্জামান সেলিম, পূজা ক্রুজ সহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

জমির বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

পঙ্কজ ত্রিপাঠি বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিহারের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই…
পঙ্কজ ত্রিপাঠির

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং

মুসলিম হলেন জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং।…
‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং
0
Share