Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

২০২৪ সালেই সাতপাকে বাঁধা পড়বেন রুদ্রনীল ঘোষ!

রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী । ছবি: সংগৃহীত

কাছের বন্ধু পরমব্রতকে দেখে অবশেষে নামের পাশে ‘ব্যাচেলর’ বিশেষণ বাদ দেওয়ার শপথ নিলেন রুদ্রনীল ঘোষ। জানালেন ২০২৪ সালেই বিয়েটা করে ফেলবেন এই অভিনেতা।

বন্ধুর আচমকা বিয়ের খবরে রুদ্রনীলের অনুভূতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “পরমব্রত যে এভাবে বিয়ে করবে আমি বা রাজ ধারণাই করতে পারিনি। আমিও এভাবে বিয়ে করতে চাই। প্রায় ১০ বছর ধরে বিয়ের প্ল্যান করছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তবে ২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলব।”

তবে কাউকে পছন্দ করা আছে নাকি পরিবারের পছন্দেই সাতপাকে বাঁধা পড়বেন রুদ্রনীল এই নিয়ে তেমন কিছু জানান নি এই অভিনেতা।

প্রসঙ্গত, বাস্তব জীবনে পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল খুব ভালো বন্ধু। তাদের মধ্যে ২০১৮ সালে বিয়ে করেন রাজ আর ২০২৩-য়ে সবাইকে তাক লাগিয়ে বিয়েটা সেরে ফেললেন পরম নিজেও। তাই খুব দ্রুত নিজেও বিয়েটা করতে চান রুদ্রনীল নিজেও।

উল্লেখ্য, ২৭ নভেম্বর দুপুরে ঘরোয়াভাবে চার হাত এক করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস

দিলীপ কুমারকে কাছে পেয়েও ছবি তোলেননি মোশাররফ করিম

তারকার তারকা প্রেম সাধারণ মানুষরা শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সবরকম তারকাদেরকেই ফলো করেন, ছবি তুলতে চান,…
দিলীপ কুমারকে মোশাররফ করিম

পদাতিক নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা ও কামাল বায়েজিদ

পদাতিকের বিশেষ আয়োজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মৃতিকে ধারণ…
পদাতিক নাট্যোৎসব

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা
0
Share