Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল, হত্যার হুমকি

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল, হত্যার হুমকি
চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

গালাগালের সেই অডিও ফাঁস করলেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনিকে ফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।  বিষয়টি অভিনেত্রী নিজেই প্রকাশ করেছেন। রোববার নিজের ফেসবুক পেজে একটি অডিও ক্লিপ শেয়ার করেন পরীমনি। সেখানে তিনি জানান, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে  অশ্রাব্য গালাগাল ও হত্যার হুমকি হুমকি দেওয়া হয়েছে।

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল, হত্যার হুমকি
 চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

পরীমনির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পরই অপর প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় কথা বলা শুরু হয়। কিছুক্ষণ পর কথাবার্তা আরও ভয়ংকর রূপ নেয়।

এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন। তিনি তাকে ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে হুমকি দেন। এক পর্যায়ে গুলি করে হত্যা করার কথাও বলা হয়।

ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান। তবে বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল, হত্যার হুমকি

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, “ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?” একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজ মেনশন করেন।

তবে হুমকির উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেননি পরীমনি।

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল, হত্যার হুমকি
 চিত্রনায়িকা পরীমনি, ছবি: সংগৃহীত

উল্লেখ্য, পরীমনির অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘গোলাপ’ শিরোনামের একটি ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে তার।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কৌতুক অভিনেতা রাজপাল যাদবের ছয় মাসের জেল  

রাজপাল যাদব বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের ছয় মাসের জেল দিয়েছেন দিল্লি হাইকোর্ট।রাজপালকে…
কৌতুক অভিনেতা রাজপাল যাদবের

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন

থ্রি ডোরস ডাউন আমেরিকান রক ব্যান্ড থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন । ব্র্যাড আর্নল্ড…
থ্রি ডোরস ডাউন-এর ভোকাল

সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে অনুরোধ করেছেন তুষার

সালমান মুক্তাদির সম্প্রতি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা…
সালমান মুক্তাদিরকে একুশে পদক

বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা- কে বেশি গণতান্ত্রিক?

ইশতেহারে শিল্প-সংস্কৃতি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ…
বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা: কে বেশি গণতান্ত্রিক?
0
Share