Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

হিজরা: অস্কারের পথে সৌদি আরবের চলচ্চিত্র

হিজরা

অস্কারের দৌড়ে সৌদি আরবের মনোনীত চলচ্চিত্র ‘হিজরা’

সৌদি চলচ্চিত্র জগতে নতুন গল্প বলার ধারা তৈরি করছেন পরিচালক শাহাদ আমীন।  তাঁর নতুন ছবি ‘হিজরা’ এর মাধ্যমে নারীর অভ্যন্তরীণ অনুভূতি, সংগ্রাম ও আত্ম-অন্বেষণের গল্প তুলে ধরেছেন।  এ বছরের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সৌদি আরবের পক্ষ থেকে মনোনীত হয়েছে ছবিটি।

হিজরা: অস্কারের পথে সৌদি আরবের চলচ্চিত্র

এই ছবির মাধ্যমে শাহাদ প্রমাণ করতে চেয়েছেন, সৌদি সিনেমা শুধু ধর্মীয় বা সামাজিক ইস্যুতেই সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের আবেগ, পারিবারিক বন্ধন এবং ব্যক্তিগত বিকাশের গল্পও হতে পারে।

ভিন্ন দৃষ্টিকোণের সৌদি গল্প:

‘হিজরা’ ছবিতে এক দাদী ও তার দুই নাতির হজে যাওয়ার যাত্রা দেখানো হয়েছে। কিন্তু যাত্রাপথে ঘটে এক অদ্ভুত ঘটনা—এক নাতি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বাকিরা তাকে খুঁজতে মরুভূমি পাড়ি দেয়, আর এই অনুসন্ধান রূপ নেয় এক আত্মিক যাত্রায়। ‘হিজরা’ ছবির শুটিং হয়েছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল জেদ্দা, মদিনা, আলউলা ও নিয়োমসহ বিস্তৃত মরুভূমি এলাকায়।  সিনেমা প্রথম প্রদর্শিত হয় এ বছরের সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘স্পটলাইট’ বিভাগে।  সেখানে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। ছবিটিতে সম্পূর্ণ সৌদি অভিনয়শিল্পীদের দেখা যাবে। দাদির চরিত্রে অভিনয় করেছেন খাইরিয়া নাসমি, জান্নার ভূমিকায় নবাগত লামার ফাদান এবং বিশেষ উপস্থিতিতে আছেন বারা আলেম।

হিজরা: অস্কারের পথে সৌদি আরবের চলচ্চিত্র
অস্কারের দৌড়ে সৌদি আরবের মনোনীত চলচ্চিত্র ‘হিজরা’

নির্মাতা শাহাদ আমীন বলেন, ‌‘দ্বিতীয়বারের মতো অস্কারে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গভীর গর্বের বিষয়।  এটি সৌদি সিনেমার ইতিবাচক রূপান্তরের প্রতিফলনও বটে। ‘হিজরা’ আমার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল।’

হিজরা: অস্কারের পথে সৌদি আরবের চলচ্চিত্র

নারীর চোখে সিনেমা      

‘হিজরা’ সৌদি নারীর চোখে তৈরি এক আলাদা পৃথিবী।  শাহাদ আমীন চান দর্শকরা সৌদি নারীদের শুধু আড়ালে থাকা চরিত্র হিসেবে নয়, বরং তাদের আবেগ, সিদ্ধান্ত ও শক্তির প্রতিফলন হিসেবেও দেখুকঅস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে নির্বাচিত ১৫টি ছবির সংক্ষিপ্ত তালিকা আগামী ১৬ ডিসেম্বর ঘোষণা করবে একাডেমি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share