Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

আসছে ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’

আসছে ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’

আসছে ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’

আসছে ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা । সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে।

আসছে ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’

ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান, সমাজে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে, যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক। এতে সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে। একটি পরিবারের একসময় তিলের খাজার ব্যবসা ছিল। ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামোদ করে এখন তারা বিশাল ব্যবসায়ী। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। তারা মূলত তেলের ওপর ভাসে। এদের বাইরে আরেকটা পরিবার আছে, তারা তেল ছাড়া জীবনযাপন করে। তাদের ভাবনাটা ভিন্ন। তারা কাউকে তোষামোদে পছন্দ করে না।

কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ—জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক প্রতিভাবান আছে, যাদের যোগ্যতা আছে কিন্তু তেল -তোষামোদ করতে জানে না। তাদের জন্য এই সমাজটা অনেক কঠিন। আবার অনেক অযোগ্য আছে, যারা তেল দিয়ে অনেক দূর চলে গেছে। বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’

তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share