Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

আজ ববিতার জন্মদিন

আজ ববিতার জন্মদিন

আজ ববিতার জন্মদিন

ঢাকাই সিনেমার উজ্জ্বল এক নক্ষত্র, কিংবদন্তি অভিনেত্রী ববিতা আজ ৭২ বছরে পা রাখলেন। আজ ববিতার জন্মদিন ,১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্ম নেওয়া এই নায়িকার আসল নাম ফরিদা আক্তার পপি। জন্মদিনটা এবার সাদামাটা ভাবেই কাটছে কানাডায়, ছেলের সঙ্গে। গতকাল কানাডা থেকে ফোনে জানালেন, “এবার বিশেষ কিছু করছি না। অনিক অফিস থেকে এলে ওর সঙ্গে একটা ভালো রেস্টুরেন্টে খাবো, ব্যাস। আত্মীয়স্বজন তো নেই এখানে।”

ববিতার ঝলমলে ক্যারিয়ার শুরু হয় ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে ‘সংসার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর নায়িকা রূপে আত্মপ্রকাশ করেন এহতেশামের ‘পীচ ঢালা পথ’ এ, নায়ক রাজ্জাকের বিপরীতে। তার অভিনয়ের বিশাল জগতের সবচেয়ে গৌরবময় অধ্যায় হলো, তিনিই বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যিনি সত্যজিৎ রায়ের মতো অস্কারজয়ী পরিচালক এর সিনেমা ‘অশনি সংকেত’ এ অভিনয় করেছেন।

আজ ববিতার জন্মদিন

১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ সিনেমার চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’ এবং ‘কে আপন কে পর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য একের পর এক জাতীয় পুরস্কার পেয়েছেন।
২০১৬ সালে তার অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয় তাকে। তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় হয়ে গেছে, পর্দায় দেখা যায়নি তাকে। সর্বশেষ কাজ ছিল নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়।

আজ ববিতার জন্মদিন

আজকের দিনে স্মরণীয় হয়ে থাকুক এই অনন্য অভিনেত্রীর অবদান, যিনি নিজেকে শুধুই নায়িকা নন—একটি প্রজন্মের অনুভব, ভালোবাসা আর শ্রদ্ধায় পরিণত করেছেন

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share