Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, কি মন্তব্য অমির?

নির্মাতা কাজল আরেফিন অমি | ছবি: ফেসবুক

বিজ্ঞাপন বিতর্কে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমিকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ‘সাইবার কমিউনিটি’। এই বিষয়ের পাল্টা জবাব দিয়েছেন অমিও।

১১ জুন ‘সাইবার কমিউনিটি’র ফেসবুক থেকে লাইভে নির্মাতা অমিকে ইঙ্গিত দিয়ে বলা হয়, ‘বিজ্ঞাপন নিয়ে আপনি বলছেন, এই বিষয়ে জানেন না। ওকে, সাময়িকভাবে মেনে নিলাম। জীবন বলল- পেশাগত দিক থেকে করেছে, ব্যক্তিগতভাবে সে কোকাকোলা বিষয়ে অবগত না। বিষয়টা এমন হলো- আমি গরুর মাংস খাই না, ঝোল খাই।’

লাইভে তারা আরও যুক্ত করেন, ‘ঈদে অমির নির্মিত যে নাটক ‘ফিমেল ৪’ আসছে, সেখানে যদি অভিনেতা জীবন, শিমুল প্রমুখকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে এই নাটক চলতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমরা।’

এই প্রসঙ্গে নির্মাতার সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে অমি জানিয়েছেন, ‘যেই বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিজ্ঞাপনের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। তবুও আমাকে নিয়ে কেনো এই সমালোচনা হচ্ছে, বিষয়টি বোধগম্য নয়। আল্টিমেটাম, বয়কট- বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম আলোচনা হচ্ছে। এসব আমার নিয়ন্ত্রণে নেই। আমি কাজ নিয়েই ভাবছি।’

নির্মাতা আরও যোগ করেন, ‘দেখুন, ফিমেল-৪ নাটক নিয়ে যেই আলোচনা হচ্ছে সেখানে কেবল দুইজন অভিনেতাই সংশ্লিষ্ট নয়। এখানে পুরো ইউনিট জড়িত। আপনি নাটকের ক্ষতি করে তাদের পেটেও লাথি দিতে পারে না। এই কাজটা আমার খুব যত্ন করে বানানো। বিজ্ঞাপনের সঙ্গে নাটকের কোনো সংশ্লিষ্টতা নেই।’

সব শেষে নির্মাতা বলেন, ‘যারা বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন তাদের জন্য অবশ্যই দেশে আইন রয়েছে। সাইবার ক্রাইম ইউনিট রয়েছে। কেউ অনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্থ করতে পারেন না। বিজ্ঞাপন নিয়ে যেই বিতর্কের সৃষ্টি হয়েছে সেখানে আমার কোনো দায় নেই, তবুও একদল মানুষ অমির ক্ষতি করার চেষ্টা করেই যাচ্ছে। বিষয়গুলো অবশ্যই সাইবার ক্রাইম ইউনিট দেখবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share