Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

২৭ ফেব্রুয়ারি আসছে রুপন্তীর ‘হিন্দি ভিন্দি’

তরুণ অভিনেত্রী রুপন্তী আকিদ অভিনীত সিনেমা ‘হিন্দি ভিন্দি’ ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন সিডনিভিত্তিক ভারতীয় নির্মাতা আলী সায়েদ। এতে ‘রিহানা’ নামে এক অস্ট্রেলীয় তরুণীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত রুপন্তীকে।

বাংলাদেশি দম্পতির মেয়ে রুপন্তীর জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা সিডনিতে। প্রায় এক দশক আগে শিশুশিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক তার। ধীরে ধীরে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন এই শিল্পী।

‘হিন্দি ভিন্দি’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা, তরুণ অভিনেতা মিহির আহুজা, জনপ্রিয় অজি সংগীতশিল্পী গাই সেবাস্টিয়ান ও রুপন্তী আকিদ। এই সিনেমা দিয়ে সংগীতশিল্পী গাই সেবাস্টিয়ানের অভিনয়ে অভিষেক ঘটছে।

ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে গত বছরের মার্চে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুপন্তী বলেছেন, ওনারা ‘রিহানা’ চরিত্রে এমন একজনকে খুঁজছিলেন, যিনি অস্ট্রেলিয়ার উচ্চারণে কথা বলতে পারেন। সঙ্গে ভাঙা ভাঙা হিন্দিও বলতে পারেন।

অডিশনের খবর পেয়ে চরিত্রটির জন্য আবেদন করেছিলেন। কয়েক দফায় অনলাইনে অডিশন দিয়েছেন। এরপর সামনাসামনি অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয় তাকে।

সিনেমার গল্প লিখেছেন জয় শর্মা ও আলী সায়েদ। প্রযোজনা করেছেন অনিকেত দেশকর ও জয় শর্মা। প্রযোজনা সংস্থা টোয়েন্টিফোর সিক্স ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সংগীত পরিচালনা করেছেন জাভেদ–মহসিন ও গাই সেবাস্টিয়ান।

নির্মাতা সাগর জাহানের ২০১৩ সালে নির্মিত ‘আংটি’ নাটক দিয়ে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে নাম লেখান রুপন্তী। এছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছে দর্শকদের। এটির নির্মাতা শিহাব শাহীন।  

এক দশকের ক্যারিয়ারে ‘হ্যালো বাংলাদেশ’, ‘কেবলই রাত হয়ে যায়’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন রুপন্তী। ক্রমেই শিশুশিল্পীর তকমা ভেঙে নায়িকা হিসেবে নিজেকে গড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার আলোকচিত্রী। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share