Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

২০ জুলাই থেকে শিল্পকলা একাডেমীতে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স’

শিল্পকলা একাডেমীতে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স-সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন’

২০ জুলাই থেকে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে  ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স-সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন’ নামক সেমিনার।

সেমিনারটিতে  সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেনের সিনেমা এবং  চলচ্চিত্রের উপর  তাদের চিন্তাধারা নিয়ে   আলোচনা করা হবে।  সিনেমা নিয়ে এই  তিন বাঙালি  নির্মাতার ভাবনা অনুষ্ঠানটির মূল ফোকাসে থাকবে  বলে জানা গেছে ।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি দ্বারা আয়োজিত তিন দিনব্যাপী এ সেমিনারটি  পরিচালনা করবেন  চলচ্চিত্রকার ও শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী, শিল্প-সমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

২০ থেকে  ২৩ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সকাল ১০ টা  থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হবে  বলে জানা গেছে। এছাড়াও  সেমিনারটিতে অংশগ্রহণের জন্য আগ্রহীদের  নাম, বয়স ও পেশা লিখে ০১৯৭১১০১১০৬ নাম্বারে এসএমএস এর মাধ্যমে নিবন্ধন  করতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share