Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

হেনস্তার শিকার হলেন মিথিলা

রাফিয়াথ রশীদ মিথিলা । ছবি: ফেসবুক

ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ফলে একদিকে যেখানে আনন্দ- উল্লাস হয়েছে, অন্যদিকে ঘটতে দেখা যাচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরই অংশ হিসেবে এবার হেনস্তার শিকার হয়েছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।

সদ্য ইতিটানা শাসক দলের নেতাদের খুঁজতে খুঁজতে সম্প্রতি মিথিলার গাড়ি তল্লাশি করেছে একদল যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরো বিষয়টি তুলে ধরে মিথিলা লেখেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিচিত যুবক আমার গাড়ি দুইবার থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে। তৃতীয়বার যখন এটা ঘটলো তখন আমি তাদের প্রশ্ন করি কেন তারা এটা করছে? তারা আমাকে আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দেয়, “গাড়িতে আমি আওয়ামী লীগের কাউকে লুকিয়ে রেখেছি কিনা!” তারা সেটাই নাকি খতিয়ে দেখছেন।’

অভিনেত্রী যোগ করেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমার দেশে আমি নৈরাজ্য চাই না। আমরা লুটপাট, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এর জন্য লড়াই করেনি। আমরা শান্তি ও নিরাপত্তা চাই।’

মিথিলা এমন হেনস্তার শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share