Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

হাসপাতালে ভর্তি হলেন এ আর রাহমান

হাসপাতালে ভর্তি হলেন অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রাহমান। রোববার সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেছিলেন এই সংগীতশিল্পী। কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। এ মুহূর্তে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার শরীরে এনজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। হাসপাতালের বুলেটিনের অপেক্ষায় সবাই। এ নিয়ে বেশ উদ্বিগ্ন এ আর রাহমানের অনুরাগীরা।

সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। শিল্পীর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, লন্ডন থেকে ফেরার পর বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চেকআপ করাতে পৌঁছান। সেখানে ইসিজি করা হয় তার। চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন এ আর রাহমান। অবশ্য আরেকটি সূত্র দাবি করেছে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রাহমান। তারপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি। মুখপাত্র এ–ও জানিয়েছেন, রমজানের রোজা রাখছেন শিল্পী।

এ আর রাহমানের অসুস্থতার খবর পেতেই খোঁজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘যখনই আমি খবর পেলাম যে আমাদের সংগীত কিংবদন্তি এ আর রাহমান অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, তখনই আমি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিই। তারা বলেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরে আসবেন’।

বেশ কিছুদিন আগে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এ আর রাহমানের সাবেক স্ত্রীকেও। গত বছর আচমকাই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন রাহমান ও তার স্ত্রী সায়রা বানু। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানেন তারা। এ ঘোষণায় বিমর্ষ হয়েছিলেন অনুরাগীরা। দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তারা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পর মন ভার করা পোস্ট করেছিলেন সুরকারও। দীর্ঘ দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পরও দুজনেই তাদের ব্যক্তিগত জীবনে শান্তি ও স্থিতি খুঁজে নিতে চেষ্টা করছেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share