Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

স্পাইডার-ম্যান মজেছেন মনিকার প্রেমে

অভিনেত্রী মনিকা বারবারোর সঙ্গে প্রেম করছেন অ্যান্ড্রু গারফিল্ড, এমন গুঞ্জন অনেক দিনের। কিন্তু জুতসই প্রমাণ মিলছিল না। এবার টেনিসের বিখ্যাত আয়োজন উইম্বলডনে হাজির হয়েই যেন প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তারা। একসঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল দুজনকে।

রবিবার লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকোয়েট ক্লাবের মাঠে উপস্থিত হয়েছিলেন পর্দার স্পাইডার-ম্যান এবং তার প্রেমিকা মনিকা। এ সময় দুজনের পরনেই ছিল সাদা রঙের পোশাক। অনুসারীদের বুঝতে বাকি নেই, পোশাকের সঙ্গে মনের মিলও করে নিয়েছেন তারা। বসে বসে কেবল খেলা দেখে উচ্ছ্বাসই প্রকাশ করেননি দুজন, এক ফাঁকে মনিকার গালে একটি চুমুও একে দেন গারফিল্ড।

চলতি বছরের প্রথম দিকে লন্ডন থিয়েটারে একসঙ্গে দেখা গিয়েছিল গারফিল্ড-মনিকাকে। তখন থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলমান। এর মধ্যে পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টিকে নিশ্চিত করা হয়েছিল। তবে গুঞ্জন এড়াতে তারা গোপনীয়তা রক্ষা করে চলছিলেন।

এবার আর রাখঢাক না করে খেলার মাঠে এসে উপস্থিত হলেন।

প্রেম নিয়ে অবশ্য দুজনের কেউই মুখ খুলছেন না। গত বছরের এক সাক্ষাৎকারে গারফিল্ড বলেছিলেন, ‘কারো সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগেও কিছু বলিনি, সামনেও বলব না।‘  এদিকে শোনা যাচ্ছে, গারফিল্ড ও মনিকাকে একসঙ্গে দেখা যাবে ‘আর্টিফিসিয়া’ ছবিতে। এটি বানাবেন ‘চ্যালেঞ্জারস’ নির্মাতা লুকা গুয়াদাগনিনো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share