Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা মামলায় বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত। কিন্তু এই মামলায় প্রতারক কিংবা প্রতারিত কোনোটির জন্যই এই পরোয়ানা নয়। তিনি ছিলেন মামলার এক নম্বর সাক্ষী। মামলায় এক নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্যগ্রহণের জন্য আদালত কয়েকবার তাকে তলব করেছিল। একবারও হাজির না হওয়ায় এবার তার বিরুদ্ধেই এই আদেশ।

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের লুধিয়ানা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন মোহিত শুক্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগ, মোহিত শুক্লা তাকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন।

পরে জালিয়াতির মামলা দায়ের করেন ওই আইনজীবী। আইনজীবী রাজেশ খান্নার পক্ষে এই মামলায় সোনু সুদকে একজন সাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার জন্য তলব করেন আদালত। একাধিকবার তলব করা সত্ত্বেও হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে, ‘সোনু সুদ, যার ঠিকানা ৬০৫ / ৬০৬, কাসাব্লাংকা অ্যাপার্টমেন্ট, তাকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং আইনিভাবে তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো।’

ওই পরোয়ানা মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানায় পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। সোনু সুদের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share