Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

সেনা পাহারায় গাইলো পাকিস্তানের ‘জাল’

২৮ সেপ্টেম্বর বিকেলে যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টের শুরুর কিছুক্ষণ পরই বিশৃঙ্খলার কারণে দেড় ঘণ্টা পর বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে ও পাহারায় শেষ হয় বহুল অপেক্ষার কনসার্টটি।

শনিবার, ২৮ সেপ্টেম্বর বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ এর কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ আরো কয়েকটি দল। কনসার্ট দেখতে বিকেল থেকেই ঢল নামে শ্রোতা আর ভক্তদের। বিশেষ করে ‘জাল’র পারফরম্যান্স নিয়ে উত্তেজনা ছিলো তুঙ্গে। কিন্তু জনাকীর্ন জায়গায় এমন আয়োজন দেখে হতাশা আর ক্ষোভ উগড়ে দেন আগত দর্শকরা।

সময় বাড়তেই দর্শক বাড়তে থাকলে হল ভরে ওঠে, জায়গার সংকুলন হচ্ছিল না। কনসার্ট দেখার জন্য পর্যাপ্ত এলইডি স্ক্রিন না থাকা, গেইট ভেঙে ঢুকে পড়ার ঘটনাও ঘটে এসময় বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। শ্রোতাদের শান্ত করতে মঞ্চে এসে আয়োজক কোম্পানি অ্যাসেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনন্দ চৌধুরী ঘোষণা দেন কনসার্ট দেখার জন্য নর্থ কোর্টে সামিয়ানা খুলে দেওয়ার। চারপাশ থেকে যাতে সবাই কনসার্ট দেখতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। এরপর সেনা সদস্যদের হস্তক্ষেপে আবারও শুরু হয় কনসার্ট।

উল্লেখ্য, পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের এই কনসার্টটি হবার কথা ছিলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান। পরে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টটি অনুষ্ঠিত হবে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share