Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সম্পাদক পদ ফিরে পেলেন ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল | ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদ ফিরে পেলেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ২৭ মে এ আদেশ দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফলশ্রুতিতে, সম্পাদক পদে অভিনেতার দায়িত্ব পালনে আর কোনও বাঁধা রইলো না।

২৬ মে পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিলেন ডিপজল। অভিনেতার আইনজীবী এ কে খান উজ্জল নিশ্চিত করেছিলেন বিষয়টি। সেই আবেদনে উল্লেখ করা হয়, অভিনেত্রী নিপুণ আক্তারের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে যে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তা আইন বহির্ভূত। শুধুমাত্র ডিপজলের সম্পাদক পদ স্থগিত করার ব্যপারটিও উল্লেখিত ছিল আবেদনে।

ডিপজলের আবেদনের পরিপ্রেক্ষিতেই চেম্বার আদালত থেকে আদেশ এলো ২৭ মে।

এর আগে ২০ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ কর্তৃক শিল্পী সমিতির নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়। কেননা, ১৫ মে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় শিল্পী একটি রিট আবেদন করেন। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ আনা হয়েছিল। ফলে কেবল দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা নয়, হাইকোর্ট থেকে নিপুণের অভিযোগটি তদন্ত করারও নির্দেশ আসে।

প্রসঙ্গত, ১৯ এপ্রিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। আর ফলাফল ঘোষণা করা হয়েছিল ঠিক তার পরদিন, ২০ এপ্রিল। এতে নিপুণ- মাহমুদ কলি প্যানেলকে হারিয়ে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন ডিপজল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share