Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

সংগীত ঐক্যের পক্ষ থেকে বন্যাকে শুভেচ্ছা

সংগীত ঐক্যের পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা । ছবি: আজকের পত্রিকা

সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক পেয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই অর্জনে তাকে ‘সংগীত ঐক্য বাংলাদেশ’-এর পক্ষ থেকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।

৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে বন্যার বাসায় যান দুই মহাসচিব গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সংগীতশিল্পী নকীব খান। সেসময় তাদের সাথে আরও ছিলেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা সচিব গীতিকবি জুলফিকার রাসেল। তারা তিনজন মিলে বন্যার হাতে ফুলের তোড়া তুলে দেন।

ফুলেল শুভেচ্ছা শেষে তারা পারস্পরিক খোঁজখবর নেন এবং আলাপ করেন দেশের সংগীতের বিকাশে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।

উল্লেখ্য যে, বন্যা নিজে ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ সংগঠনের সভাপতি। ২৫ জানুয়ারি রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ‘পদ্ম’ পুরস্কারের জন্য মনোনীত ১৩২ জন ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। তাদের মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন। ১১০ জন পদ্মশ্রী সম্মাননা প্রাপ্তদের একজন হলেন রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’খ্যাত সুমন কল্যাণপুরের মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…

আগের শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

ঢালিউড সুপারস্টার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব…
শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

সিনেমার নাম নিয়ে হুমকির মুখে মনোজ বাজপেয়ী

ঘুষখোর পণ্ডিত জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী নতুন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’–এর নাম ঘিরে সৃষ্ট বিতর্কে হুমকি…

গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার

পপসংগীত তারকা আন্তর্জাতিক পপসংগীত তারকা দুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্টস খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে…
গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার
0
Share