Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শ্রেয়া ঘোষাল: জন্মদিনে ফিরে দেখা পথচলা

শ্রেয়া ঘোষাল, নামটা শুনলেই যেন সুরের মায়াজাল তৈরি হয়। আজ এই মিষ্টি গায়িকার জন্মদিন। ছোটবেলা থেকে গানই ছিল তার ধ্যানজ্ঞান। আজ বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে তিনি অন্যতম।

১৯৮৪ সালের ১২ মার্চ মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম শ্রেয়ার। মাত্র চার বছর বয়স থেকেই মায়ের কাছে গানের তালিম শুরু। তারপর সোজা শাস্ত্রীয় সঙ্গীতের পথে যাত্রা। ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো জিতে ১৬ বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিলেন। সঞ্জয় লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিতে প্রথম প্লেব্যাক। আর প্রথমবারেই বাজিমাত! ‘বৈরী পিয়া’, ‘ডোলা রে’ গানগুলো আজও লোকের মুখে মুখে ফেরে।

শ্রেয়ার সাফল্যের ঝুলিতে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য সম্মাননা। শুধু হিন্দি নয়, বাংলা, তামিল, তেলেগু সহ বিভিন্ন ভাষায় তার গানের জাদু ছড়িয়ে আছে। ২০১৩ সালে ব্রিটিশ পার্লামেন্টেও সম্মানিত হয়েছেন তিনি। ২০১৭ সালে মাদাম তুসো মিউজিয়ামে তাঁর মোমের মূর্তি স্থাপিত হয়।

শ্রেয়া ঘোষাল ও স্বামী শিলাদিত্য | ছবি: ফেসবুক

ব্যক্তিগত জীবনে শ্রেয়া ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন। তাদের মিষ্টি প্রেমের গল্পও যেন সিনেমার মতো। শ্রেয়া শুধু একজন অসাধারণ গায়িকাই নন, তিনি একজন অনুপ্রেরণাও। তার সুরেলা কণ্ঠ আর মিষ্টি হাসি আজও শ্রোতাদের মন জয় করে চলেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী

তৌকীর আহমেদ- আমি যেন কোনোভাবেই আবর্জনা উৎপন্ন না করি

ছয় দশকের ক্যারিয়ার রবিবার (১৯ এপ্রিল) দেশের স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের ক্যারিয়ারের ছয় দশক…
তৌকির আহমেদ
0
Share