Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

শুটিংয়ে যেতে কানের দুল বিক্রি করেছিলেন সুদীপ্তা!

কলকাতার ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরেই তিনি বাংলা ধারাবাহিকে কাজ করছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব সৌম্য বক্সীকে বিয়ে করেছেন সুদীপ্তা। ব্যক্তিগত জীবনেও সৌম্য-সুদীপ্তার রসায়ন নজরকাড়া।

এখন বেশ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ‘রাঙামতী তিরন্দাজ’-ও টিআরপি-র নিরিখে ভালো ফল করছে। তবে টলিউডে পা রাখার পর সুদীপ্তাকে বহু লড়াই করতে হয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না।  

সে কথা ‘দিদি নম্বর ওয়ান’ শোতে এসে নিজেই বলেছেন সুদীপ্তা। তার কথায়, ‘‘আমার অভিনয় করার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাড়িতে কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল না। কীভাবে কী করতে পারি, তার জন্য অনেক চেষ্টা করতে হয়েছে।

আমার মনে পড়ে, দু’ টো কানের দুল বিক্রি করে দিয়েছিলাম। না হলে শুটিংয়ে যাব কী করে?’’  শুটিং করার পর টাকা পাবো। সেটা তো পেতে সময় লাগে”।  মানে শুটিংয়ে পৌঁছানোর জন্য যে অর্থের প্রয়োজন ছিল বা যে প্রস্তুতির প্রয়োজন ছিল, তার জন্যই নিজের কানের দুল বিক্রি করে দিতে হয়েছিল সুদীপ্তাকে। পরবর্তীতে যখন প্রতিষ্ঠিত হয়েছেন এসব দিনের কথা মনে পড়লে বেশ অনুপ্রাণিত হন সুদীপ্তা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share