Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

শামীম-তানিয়ার ‘শ্বশুর আব্বার টি-স্টল’

‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকের পোস্টার | ছবি: ফেসবুক

২৯ জানুয়ারি প্রকাশ্যে এসেছে পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপড়েন আর হাস্যরসের মজায় ভরপুর, শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটক।

জুয়েল এলিনের লেখা এবং জাকিউল ইসলাম রিপন পরিচালিত নাটকটিতে টেবিল চায়ের কাপে নয় বরং সম্পর্কের আড্ডায় হয়েছে সরগরম। নাটকের গল্প এগিয়েছে সদ্য বিবাহিত দম্পতিকে কেন্দ্র করে। প্রেমের টানে বাবার আদর ছেড়ে এক নতুন জীবনের পথে পা বাড়িয়ে দুই পরিবার থেকেই বঞ্চিত হন নবদম্পতি। ছেলের একমাত্র সম্বল ব্যাটারিচালিত রিকশা ও মেয়ে কাজ নেয় মানুষের বাসাবাড়িতে। ঠিক এখান থেকেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

গল্পের মূল চরিত্রে থাকা শামীম হাসান সরকার গণমাধ্যমকে বলেছেন, ‘এটা এমন এক গল্প, যা দেখলে মানুষ মন খারাপ ভুলে হাসতে বাধ্য হবেন। সঙ্গে সামাজিক বার্তাও রয়েছে। আশা করি দর্শকরা নাটকটি পছন্দ করবেন। শুটিং সেটে কাজের সময় ইউনিটের সবাই হেসেছি। দর্শকরাও না হেসে পারবেন না।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকে আমি হাওয়া চরিত্রে অভিনয় করেছি। মজার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এত মজার গল্প আমরা শুটিং সেটে নিজেরাই অনেক মজা পেয়েছি। দর্শকরা উপভোগ করবেন গ্রামীণ পরিবেশে নির্মিত নাটকটি।’

নির্মাতা জাকিউল ইসলাম রিপন বলেন, ‘গল্পটি যেমন হাসায়, তেমনই পরিবারের জটিলতাগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। ‘শ্বশুর আব্বার টি-স্টল’ দেখার পর দর্শকরা উপলব্ধি করবেন, জীবনের বড় সমস্যাগুলো কখনো কখনো ছোট মজার মধ্যেই লুকিয়ে থাকে।’

শামীম-তানিয়া ছাড়াও ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সিদ্দিক মাস্টার, মিলি বাসার, বাপ্পি বাসার, কামরুন নাহার, সোহেল হাসান, হিরা মনিসহ অনেকে।    

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share