Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

শাকিবকে জড়িয়ে ধরলেন মহেশ ভাট

মহেশ ভাটের সাথে শাকিব খান | ছবি: ফেসবুক

‘বরবাদ’ সিনেমার শুটিং সেট থেকে সম্প্রতি ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবি নিয়ে জল্পনা-কল্পনার মাঝেই এবার মহেশের সাথে দেখা গেল ঢালিউড সুপাস্টার শাকিব খানকে। নতুন এ স্থিরচিত্রটিতে শাকিবকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন মহেশ ভাট!    

২০ অক্টোবর থেকে ভারতের মুম্বাইতে চলছে শাকিবের ‘বরবাদ’ সিনেমার শুটিং। শাকিবকে ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়। এরপর নিজের অংশের শুটিংয়ের কাজে ভারতে পাড়ি দেন শাকিব।

অভিনেতার শুটিং শুরু করার পরপরই ‘বরবাদ’ ছবির সেটে দেখা যায় মহেশ ভাটকে। ২৪ অক্টোবর মুম্বাইয়ের স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ সেট পরিদর্শন করেন বলে জানা যায়। সেদিন পরিচালক হৃদয়ের সাথে মহেশের দেখা সাক্ষাৎ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসলেও শাকিবের সাথেও তার সাক্ষাৎ হয়েছিল কিনা সেই বিষয়টি রয়ে যায় অজানাই।

মেহেদী হাসান হৃদয়ের সাথে মহেশ ভাট । ছবি: ফেসবুক

তবে এবার জানা গেলো, শাকিব খানের সঙ্গেও দেখা হয়েছিল মহেশের।

মূলত ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সাথে সুসম্পর্ক রয়েছে মহেশ ভাটের। তার থেকেই মহেশ জানতে পারেন, ইলোরা স্টুডিওতে শুটিং করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এরপরই তিনি শুটিং সেটে দেখা করতে আসেন।

শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান থেকে জানা গেছে, শুটিং সেটে বলিউডের এমন নামকরা প্রযোজক ও পরিচালকের এমন আগমনে চমকে যান ইউনিটের সবাই। এরপর তিনি শুটিংয়ের ফাঁকে শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেছেন। সিনেমা বিষয়ে ইতিবাচক আলোচনা করে সুন্দর সময় কাটিয়েছেন তারা।

আড্ডা শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ই শাকিবকে বুকে টেনে জড়িয়ে ধরেন মহেশ ভাট। সেই মুহূর্তটি সেটে উপস্থিত অনেকেই ক্যামেরাবন্দি করেন। আর সেই ছবিটি নিয়েই বর্তমানে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে গ্রুপে।

মনিরের ভাষ্যমতে, ‘মহেশ ভাট এসে শাকিব খানের সঙ্গে শুটিং সেটে বসে আড্ডা দিয়েছেন। বাংলাদেশের সিনেমা নিয়ে দুজনের কথা হয়েছে। দুই দেশের স্বার্থ সমুন্নত রেখে সিনেমার মাধ্যমে সম্পর্কটা কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়, আলাপে সেসব প্রাধান্য পেয়েছে। ভারতের সিনেমাশিল্পে এই পরিবারের অবদান অনেক, তা আমরা সবাই জানি। বাংলাদেশের সিনেমার ব্যাপারে তার আগ্রহের বিষয়টা ইতিবাচক। দুই দেশ মিলিয়ে সুন্দর কিছু হতেও পারে। দেখা যাক। বেরিয়ে যাওয়ার আগে তিনি শাকিব খানকে দাওয়াত দিয়েছেন।’

মনির জামান আরও বলেন, শুধু শাকিব খানই নয়, সেটে উপস্থিত ‘বরবাদ’ ছবির ইউনিটে বাংলাদেশ থেকে যারা গেছেন, সবার সঙ্গেই পরিচিত হয়েছেন মহেশ ভাট। সবার সঙ্গে তিনি কথা বলেছেন হাসিমুখে।

প্রসঙ্গত, ‘বরবাদ’ ছবির শুটিংয়ে অংশ নিতে ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। এরপর ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন তিনি। প্রথম লটের শুটিং ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত শুটিং চলার কথা রয়েছে। ‘প্রিয়তমা’ সিনেমার দর্শকপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে এই ছবির মাধ্যমে আবারও পর্দায় ফেরত পেতে যাচ্ছেন দর্শকরা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share