Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

লোকাল বাস, বিয়াইন সাব সফলতার পর আসছে ‘ময়না’

‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ নামক হাস্যরস ধরনের ড্যান্স টাইপ গান তৈরি করে ভিডিও গানের জগতে এক নতুন ধারা তৈরি করেছে গানচিল মিউজিক। সেই ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি এবার নিয়ে আসছে নতুন গান ‘ময়না’।

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার।

গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, “এটি আমার লেখা প্রথম ‘লাভবার্ড টাইপ’ গান। আমরা বলতেই পারি-এটা বাংলাদেশের প্রথম ‘ফার্স্ট লাভবার্ড সং’। মানে, ময়না হচ্ছে ভালোবাসার পাখি, সেই ভাবনা থেকেই গানটি লেখা। আমি সাধারণত রোমান্টিক ও সিরিয়াস ধরনের গান লিখি, তবে এবার ভিন্ন কিছু করে দেখলাম।”

গানটি নিয়ে কোনাল বলেন, আসিফ ইকবাল ভাই তো অসাধারণ লেখেন। আমি, তিনি ও আকাশ সেন একসঙ্গে অনেক গান করেছি—যেগুলো দারুণ হিট হয়েছিল। আমাদের ‘ও প্রিয়তমা’ গানটা তো এখনো মানুষের মুখে মুখে।

এবারও দারুণ আয়োজনে ‘ময়না’ গানে কণ্ঠ দিয়েছি। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

আকাশ সেন বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। ‘ময়না’ একটি মজার, ক্যাচি ও একদম পারফেক্ট ড্যান্স নাম্বার হয়েছে। কেন এটা আলাদা, তা গানটি প্রকাশের পরই সবাই বুঝতে পারবেন।

গানচিলের ব্যানারে দশ গানের বিশেষ প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’- এ মোট দশটি গান মুক্তি পাবে। সেই প্রজেক্টের প্রথম গান হিসেবে ২৪ জুলাই ইউটিউবে প্রকাশ পাবে ‘ময়না’।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share