Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

রোমান্টিক দৃশ্যে নিয়ন্ত্রন হারানোর অভিযোগ

হলিউড ও বলিউড সিনেমায় রোমান্টিক ও অন্তরঙ্গ মুহুর্তের ছড়াছড়ি। এসব দৃশ্যে অভিনয় করা একেবারেই সহজ নয়। পেশাদারিত্ব ছাড়িয়ে অনেক সময় ব্যক্তিগত হয়ে উঠে অনেক অভিনেতার ক্ষেত্রে। তেমনই এক বিব্রতকর অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের পরিচিত মুখ অনুপ্রিয়া গোয়েঙ্কা।

সিদ্ধার্থ কন্ননের সাথে এক কথোপকথনে এবার সহ-অভিনেতার নিয়ন্ত্রনহীন আচরণ নিয়ে মুখ খুললেন অনুপ্রিয়া। অভিনেত্রীর অভিযোগ, এমনই এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে একজন অভিনেতা প্রায় তার স্পর্শকাতর স্থানে হাতই দিয়ে দিচ্ছিলেন।  

সাক্ষাৎকারে তিনি জানালেন, শুটিংয়ের সময় দুই বার এমন পরিস্থিতির শিকার হয়েছেন, যেখানে সহ-অভিনেতার উত্তেজনা তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল! একবার তো চুম্বনের দৃশ্য শুটিংয়ের সময় তিনি বুঝতে পারছিলেন যে অভিনেতা নিজেকে সামলাতে পারছেন না! অনুপ্রিয়া বলেন, ‘তখনই মনে হয়েছিল, এটা তো ঠিক হচ্ছে না। অপমানিত লাগছিল।’

দ্বিতীয় আরেক ঘটনা শেয়ার করে অভিনেত্রী জানান, একবার তিনি এমন পোশাক পরেছিলেন যেখানে কোমর ধরে অভিনয় করাই স্বাভাবিক ছিল। কিন্তু সহ-অভিনেতা সরাসরি তার নিতম্বে হাত রাখেন! অনুপ্রিয়া বলেন, ‘ওইটা একদমই দরকার ছিল না! কোমরেও তো ধরতে পারতো’।

যদিও তাকে সরাসরি কিছু না বলে, অনুপ্রিয়া নিজেই তার হাত তুলে কোমরে রাখেন আর নরম স্বরে বলেন, ‘পরের টেক থেকে এখানে ধরো, নীচে নয়’। ঘনিষ্ঠ দৃশ্য মানেই কি ঝাঁপিয়ে পড়তে হবে? অনুপ্রিয়ার মতে, তা কিন্তু নয়! তিনি বলেন, ‘আলতো করেও চুম্বন করা যায়, কিন্তু কেউ কেউ যেন অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে এসব দৃশ্যের শুটিংয়ে, যা পুরো ব্যাপারটাকে অস্বস্তিকর করে তোলে।’

অনুপ্রিয়া গোয়েঙ্কা কাজ করেছেন পদ্মাবত,, ‘টাইগার জিন্দা হ্যায়,, ‘ওয়ার’ এর মতো সিনেমায়। এছাড়া বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share