Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

রামায়ণের বাজেট ১ হাজার কোটি!

‘রামায়ণ’ সিনেমার সেট থেকে রণবীর কাপুর ও সাই পল্লবীর লুক | ছবি: গুগল

‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রস্তুতি চলছে পুরোদমে। বিগ বাজেটের এই সিনেমার জন্য নাকি খরচ করা হচ্ছে প্রায় ১ হাজার কোটি রুপি!  

পিঙ্কভিলার খবরে, ‘সিনেমাটির জন্য প্রথম পার্টের জন্য ১০০ মিলিয়ন ডলার (৮৩৫ কোটি রুপি) বাজেট ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৬৮ কোটি টাকা (রুপি থেকে টাকার হিসাবে)। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে! আর এই বাজেট শুধুমাত্র প্রথম কিস্তির জন্য।’

ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে রামায়ণ।

ভারতীয় গণমাধ্যম গুলো খবরে, ‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘রামায়ণ’।

উল্লেখ্য, ২০২৭ সালে মুক্তির আশায় থাকা ‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর ও সাই পল্লবী ছাড়া আরও অভিনয় করছেন হনুমান চরিত্রে সানি দেওল। রাবণের ভাই বিভীষণের চরিত্রে বিজয় সেতুপতি ও রানী কৈকেয়ীর ভুমিকায় থাকছেন অভিনেত্রী লারা দত্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share